দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী-২ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইজন কর্মীকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাউফলের নুরাইনপুর বাজার ও কালিশুরি নদী বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. সোহাগ মিলু জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৭ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থক ইমদাদুল রহমান (৩০) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তিনি একাধিক মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে মিছিল ও প্রচারণা করছিলেন।
অপরদিকে, ব্যাটারিচালিত অটোগাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচারণা করায় হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থক ওমর ফারুক (৪০)-কে আচরণবিধি ৭-এর উপধারা (গ) লঙ্ঘনের অপরাধে ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে বলে জানান তিনি।
আরএ