দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের গোয়াইনঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সালেহ আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার উনাইর হাওরে এ ঘটনা ঘটে।
সালেহ আহমদ গোয়াইনঘাট উপজেলার হাইডর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরিসহ ছয়টি মামলা রয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক জানান, উপজেলার লাবু, আলীরগাঁও ও দেওয়ারগ্রামের লোকজন ডাকাত সন্দেহে উনাইর হাওরে সালেহ আহমদকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় সালেহ আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামল বণিক আরও জানান, সালেহ আহমদ আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
জেবি