দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত বিজিবির বেইজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, নওগাঁ সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন মোতায়েন থাকবে। নওগাঁ-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলায় চার প্লাটুন করে মোট ১২ প্লাটুন এবং জেলার অন্যান্য পাঁচটি সংসদীয় আসনের আটটি উপজেলায় দুই প্লাটুন করে মোট ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। অপরদিকে, অ-সীমান্তবর্তী উপজেলাগুলোতে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করা হবে।
নির্বাচনি নিরাপত্তা জোরদারে ১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে নওগাঁ জেলায় মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও তৎপরতা আরও বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক দৃঢ়তার সঙ্গে বলেন, বিজিবি শতভাগ নিরপেক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনি দায়িত্ব পালন করবে।
জে আই