দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থী নুরুল হক নূর ও বিএনপির বিদ্রোহী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩নং চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই গ্রুপের মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দুইপক্ষের কর্মী-সমর্থকের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম জানান, ‘গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাড়ানো ছিল। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করে তারা। এতে ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫) ও মো. মাহাতাব খান (৩৭)-সহ ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) জানান, গতকাল শনিবার রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা একটি ঘোড়া প্রতীকের স্লোগান ধরে মিছিল বেড় করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে রাস্তায় বেড় হন। এসময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিশোঠা নিয়ে মারধর করে। এ হামলায় প্রায় ৭ জন আহত হন। আহতদের মধ্যে জায়েদ মাহামুদ সাআদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদার (২৪)-কে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, গতকাল শনিবার রাতে ডাকুয়া এলাকায় নূর ও হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরএ