দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে আল আমিন নামে এক আওয়ামী লীগের এক নেতাকে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি তদন্ত।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাসপোর্ট যোগে ভারতে ঢোকার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আল আমিন মোল্লা মাদারিপুরের রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য। এ নিয়ে ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ঢোকার পথে বেনাপোল ইমিগ্রেশন থেকে ৩০ জনের বেশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, আল আমিন মোল্লার নাম কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করা হয়। এদিকে স্থানীয় সূত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। তবে পুলিশের সতর্কতাই কিছু গ্রেপ্তার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। সীমান্তের একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামিকে ভারতে পালাতে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারলেও সহযোগিতাকারীরা রয়েছেন ধরার বাইরে।
কে