দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতু সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ ছাত্রের নাম নাইম।
তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এমআইএসটির ১৮ জন ছাত্র একটি নৌকায় করে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে তিনজন ছাত্র গোসলের উদ্দেশ্যে নদীতে নামেন। এর মধ্যে দু’জন সাঁতরে নিরাপদে উঠে এলেও নাইম নদীর স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত ৯টা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান,নিখোঁজ ছাত্রকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
জে আই