দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শিবপুরে ফসল রক্ষার চেষ্টায় অবৈধ বিদ্যুতের ফাঁদে দুই কৃষকের মৃত্যু ঘটেছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে সদর উপজেলার তেতুলতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও পাশ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
মনিরুল ইসলামের নিজস্ব টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়াল থেকে ফসল রক্ষার জন্য তিনি অবৈধভাবে ক্ষেতের চারপাশে ঘেরার তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেন। শনিবার সকালে টমেটো তুলতে গেলে মনিরুল ইসলাম অসাবধানতাবশত তার পা ঘেরার তারে আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন ও মাটিতে লুটিয়ে পড়েন।
মনিরুলের চিৎকার শুনে পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিম তাকে উদ্ধার করতে এগিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি এক ভয়াবহ দুর্ঘটনা। আমরা পরিবারকে যথাযথ সাহায্য করছি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জে আই