দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশ পরিচালনায় তিনটি রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের রাজনীতি দেখে জনগণ ক্লান্ত। এখন জনগণ পরিবর্তন চায়।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটায় মানুষ হত্যার ঘটনা ঘটেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তখন তো দেশে আওয়ামী লীগ ছিল না, তাহলে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড কারা করেছে তা জনগণ দেখেছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে দুর্নীতি রোধ, সুশাসন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে একই দিনে দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসনের জনসভা এবং বিকেলে চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী এলাকায় পৃথক জনসভা করার কথা রয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের।
জে আই