দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় একটি অংশে আজ শনিবার (৩১ জানুয়ারি) ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, এখলাপুর ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ষাটনল ইউনিয়ন, কালিপুর ইউনিয়ন ও ফরায়জিকান্দি ইউনিয়ন। এছাড়া আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের ফলে সৃষ্ট এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান এ বিষয়ে প্রশাসনসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
/অ