দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বানর বাংলাদেশের জীববৈচিত্র্যের একটি বড় অংশ দখল করে আছে। দেশের বিভিন্ন এলাকায় বানরের পদচারণা থাকলেও ময়মনসিংহ অঞ্চলে বেশি দেখা যায় এই প্রাণীটি। বিশেষ করে জেলার ভালুকা, ফুলবাড়িয়া, হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রাকৃতিক বনাঞ্চলে বানরের পদচারণা বেশি। তবে ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রকৃতির অন্যতম এ প্রাণীটি।
মূলত খাদ্য সংকট, প্রাকৃতিক ও নিরাপদ আশ্রয়স্থল না থাকায় আশঙ্কায় রয়েছে প্রাণীটি। এদের রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বিলুপ্তি পথে প্রাণীটি। স্থানীয়রা জানিয়েছে, বনে কয়েকশ’ বানর ছাড়া অন্য প্রাণীর দেখা নেই বললেই চলে। ফলদ গাছপালা না থাকায় দর্শনার্থীরাই এসব প্রাণীর ক্ষুধা নিবারণের অন্যতম উৎস।
শুধু বানর না ময়মনসিংহের বনাঞ্চলে হরিণ, ভাল্লুক, মেছোবাঘ, বাঘডাসা, হনুমান, শিয়াল, সজারু ও খরগোশসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল। তবে প্রভাবশালীদের থাবায় বন সংকুচিত হওয়ায় এসব প্রাণী বিলুপ্তির পথে। তাই প্রাণী রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবিদদের।
এদিকে বনকর্মকর্তারা বলছেন, মাঝে মধ্যে বরাদ্দ পেলে বানরকে কলা, মুড়ি, বাদাম, চানাচুর, বিস্কুট খাওয়ানো হয়। বন্যপ্রাণী রক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক বনাঞ্চল বৃদ্ধির তাগিদও দেন তারা তাদের। বন বিভাগের তথ্যমতে, জেলার বিভিন্ন বনাঞ্চলে দেড় থেকে দুই হাজার বানর রয়েছে।
এইউ