দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজ ৫ বছর বয়সী শিশু রাইয়ান মল্লিকের লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ঘটনায় শিশুটির চাচাতো ভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যটি মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী সংবাদ সম্মেলনে জানান।
নিহত শিশু মো. রাইয়ান মল্লিক ভান্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামের মো. রাছেল মল্লিকের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. রিয়াদ মল্লিক (১৯), তার পিতা মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬) এবং মোসা. পারভীন বেগম (৩৫)কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার জানান, শিশুটির মা সাইয়েদা তন্বী গত ২৫ জানুয়ারি ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৮/৩০ ধারায় অপহরণের মামলা রুজু করা হয়। এর ভিত্তিতে ডিবি পুলিশ স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ভিকটিমের বাড়ির পাশের একটি মসজিদের বারান্দা থেকে চিরকুট উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, চিরকুটটি ভিকটিমের চাচাতো ভাই মো. রিয়াদ মল্লিক লিখেছিল এবং মো. সাইদুল ইসলামকে ২০ হাজার টাকা দিয়ে বারান্দায় রাখার জন্য বলা হয়েছিল।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রিয়াদ মল্লিক শিশুটির অবস্থান জানায়। পুলিশ তার তথ্য অনুযায়ী বসতঘরের সামনের একটি গোয়ালঘরের খড়কুটার মধ্যে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/