• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক, তথ্য অধিকার নিশ্চিতে বরিশালে সভা অনুষ্ঠিত 

বরিশাল প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৬, ২২:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

বরিশালে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও তথ্য অধিকার নিশ্চিতে নাগরিক অংশগ্রহণমূলক একটি ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর ইউরো কনভেনশন হলে ‘ফলো-আপ মিটিং অন ওয়েস্ট ম্যানেজমেন্ট, রোড সেফটি অ্যান্ড রাইট টু ইনফরমেশন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সভাটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি। এর আগে একই আয়োজনে বরিশালের নাগরিক সমস্যাগুলো চিহ্নিত ও সম্ভাব্য সমাধান তুলে ধরতে চারটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়। সেই সভাগুলোর ধারাবাহিকতায় গৃহীত উদ্যোগ ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ ফলো-আপ সভা আয়োজন করা হয়।

সভায় বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, বিদ্যমান ঘাটতি ও করণীয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় পদক্ষেপ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা এবং তথ্য অধিকার বাস্তবায়নে চলমান উদ্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

এ সভায় সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, যুব সংগঠন, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

ফলো-আপ মিটিংয়ে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক-উপবিভাগ, বরিশাল) মো. আল আমিন, বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী পরিচালক (পরিচ্ছন্নতা বিভাগ) মাহবুব আলম,জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইন এবং সরকারি সদর গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক জেসমিন নাহার।

বক্তারা জানান, আগের চারটি টাউনহল সভায় উত্থাপিত সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলো বেশ কিছু প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে। এর ফল হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সময়সূচি ও চার্ট টানানো হয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে নগরজুড়ে ন্যায্য ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে এবং তথ্য প্রাপ্তি সহজ করতে সমাজসেবা অধিদপ্তরে সিটিজেন চার্টার প্রকাশ করা হয়েছে।

সভায় বক্তারা লাল সবুজ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে টাউনহল সভাগুলোর ভূমিকা প্রশংসনীয়। তারা আরও বলেন, একটি অঞ্চলের নাগরিকরা নির্বিঘ্নে মৌলিক সেবা পাওয়ার প্রত্যাশা করে। বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও তথ্য অধিকার মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা।

আরও পড়ুন

মেহেরপুর জামায়াত আমিরের মাইক্রো থেকে কুড়ালসহ আটক ৩, পরে মুক্ত

প্যানেলিস্টরা এসব সেবা আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, এ ফলোআপ সভায় নাগরিক সেবা সহজ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর ইতিবাচক কার্যক্রমের চিত্র উঠে এসেছে এবং ভবিষ্যতে কীভাবে আরও উন্নয়ন করা যায় সে বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বরিশালের নাগরিক সমস্যাগুলোর বাস্তব ও টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

জে আই

  • বর্জ্য ব্যবস্থাপনা
এ সম্পর্কিত আরও খবর
কুয়াকাটায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
কুয়াকাটায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।