দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তিদের খাদ্য সহায়তার জন্য ২৯৮ জনকে ২০ কেজি করে চাল বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। তবে তালিকায় ভুয়া নাম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেনের বিরুদ্ধে। তালিকায় চেয়ারম্যানের বাবা, চাচা, ভাতিজা ও আপন ছোট ভাই ও মৃত ব্যক্তিদের নামও রয়েছে।
শুধু তাই না সুবিধাভোগীদের মধ্যে সচ্ছল ব্যক্তি, বিদেশে কর্মরত, একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় অন্তর্ভুক্ত করে ওই ইউনিয়নের ২৯৮ জনের চাল বিতরণ দেখানো হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, প্যানেল চেয়ারম্যান তার স্বজন ও সচ্ছল ব্যক্তিদের নামের তালিকা প্রণয়ন করে প্রায় ৬ টন চাল আত্মসাৎ করেছেন। আর যাদের চাল পাওয়ার কথা তারা কেউ চাল পায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন বলছেন, তালিকায় একটু ভুল ত্রুটি হওয়ার কারণেই এমনটা হয়েছে।
এ ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এদিকে এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এইউ