দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সম্পর্কে মামা ও ভাগনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের আনছার আলীর ছেলে মিজানুর রহমান (৪) ও আজাদুল ইসলামের মেয়ে জান্নাতী আক্তার (৪)।
স্বজনরা জানান, দুপুরের দিকে মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে তারা নিখোঁজ হয়। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।