দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি সাধারণ মানুষ, পথচারী ও দোকানগুলোতে ভোটদানের অনুরোধ জানান।
মজিবর রহমান সরোয়ার বলেন, আগের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এবার তারা ভোট দেবে। আমরা বরিশালের উন্নয়নের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। জনগণ বিএনপিকেই ভোট দেবে বলে আমার বিশ্বাস।
তিনি একই দিনে নতুন বাজার এলাকায় বিএনপির নির্বাচনী অফিসও উদ্বোধন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে ৬ জন প্রার্থী লড়াই করছেন।
জে আই