দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতা-কর্মীসহ তৃণমূল মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের নির্বাচনি সফরের অংশ হিসাবে (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সরাইল উপজেলার কূট্টাপাড়া খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনি আসনের বিএনপি ও বিএনপি জোটের প্রার্থীদের সকলের সামনে পরিচয় করিয়ে দিবেন। তার আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জনসভার মঞ্চ। জনসভার সার্বিক নিরাপত্তায় সভাস্থলের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকটি স্তরে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীসহ সমর্থকরা সকাল থেকেই সভাস্থলে এসে জড়ো হচ্ছেন।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, এই জনসভাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে। দীর্ঘদিন পর তারকে রহমান ব্রাহ্মণবাড়িয়ায় আসার খবরে নেতা-কর্মীরা উজ্জীবিত।
তারা আরও জানান, গণতন্ত্রের পথ সুসংহত করতে আজকের এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, তারেক রহমান সিলেটের জনসভা শেষে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় যোগ দেবেন।
আরএ