দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা আ.ন.ম বজলুর রশিদ কালু এবং জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব এ. জেড. এম রেজওয়ানুল হককে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির ভেরিফাইড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।
বজলুর রশীদ বিরল উপজেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
এদিকে আলহাজ্ব এ. জেড. এম রেজওয়ানুল হক তালা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
আরএ