• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নরসিংদী

দশ দলীয় জোটের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর অবস্থানে এনসিপির তুষার 

নরসিংদী প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৬, ২১:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ) আসনে দশ দলীয় জোটের ভেতরে চরম রাজনৈতিক অস্বস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসন ছেড়ে দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. আমজাদ হোসাইন শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রার্থিতা প্রত্যাহার না করায় জোটের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বাসা থেকে বের হওয়ার আগেই নরসিংদী শহরের গাবতলী এলাকায় আমজাদ হোসাইনের বাসায় জড়ো হন তার একাংশ কর্মী-সমর্থক। তারা প্রার্থিতা প্রত্যাহারের বিরোধিতা করে বাসার গেইটে তালা ঝুলিয়ে দেন। কর্মীদের স্লোগান ও অবস্থানের কারণে তিনি বাসা থেকে বের হতে না পারায় নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

একই ধরনের ঘটনা ঘটেছে নরসিংদী-৩ (শিবপুর) আসনেও। সেখানে দশ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. রাকিবুল ইসলাম (রাকিব) জোট প্রার্থী হিসেবে মনোনীত হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেননি।

পলাশের ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ আখ্যা দিয়ে জোটের সিদ্ধান্ত অবমাননার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জোট প্রার্থী সারোয়ার তুষার। তিনি বলেন, “একটি নাটক মঞ্চস্থ করে দলীয় ও জোটের সিদ্ধান্ত অমান্য করা হয়েছে। এর মাধ্যমে জোটের শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। বিষয়টি আমরা জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেছি। এই আসনে যেন জামায়াতের প্রতীক ব্যালটে না আসে, সে বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, দলীয় নির্দেশনা থাকা সত্ত্বেও আমজাদ হোসাইন তাকে নানাভাবে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিয়েছেন। এছাড়া তার কর্মী-সমর্থকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা রটনা করে তাকে মানসিক চাপে রেখেছে।

সারোয়ার তুষার বলেন, এই পরিস্থিতিতেও আমি ও আমার দল সর্বোচ্চ সহনশীল আচরণ করেছি। আমাদের জোটের মূল লক্ষ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া। কিন্তু জোটের ভেতরেই যদি ঐক্য না থাকে, তাহলে বৃহত্তর ঐক্য বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। আমরা আশা করবো, জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে শক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন

ভোটারদের ভয় না পেয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রাণী সম্পদ উপদেষ্টার

এ বিষয়ে নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দিন এবং জেলা জামায়াতের সেক্রেটারি ও নরসিংদী-২ আসনের প্রার্থী মো. আমজাদ হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, জামায়াতে ইসলামী যা বলে, তাই করে। আমরা আমাদের সিদ্ধান্তে অটুট। আজ মার্কা তোলার জন্য যাওয়া হয়নি। যাকে আমরা সমর্থন দিয়েছি, তিনিই নির্বাচনে থাকবেন।

জে আই

  • জামায়াতে ইসলামী
  • এনসিপি
এ সম্পর্কিত আরও খবর
জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে যা জানালেন এনসিপি নেতা
জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে যা জানালেন এনসিপি নেতা
সাতক্ষীরায় এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৭২ ঘণ্টার আলটিমেটাম
সাতক্ষীরায় এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৭২ ঘণ্টার আলটিমেটাম
ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, কারাগারে জামায়াতের ৩ নেতা
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, কারাগারে জামায়াতের ৩ নেতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।