দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভয় না পেয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ করে নারী ও নবীন ভোটারদের ভীত না হওয়ার পরামর্শ দেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ফরিদা আখতার বলেন, ভোটাররা ভয় পাবেন না। বিশেষ করে নারী ও নতুন ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যান। এবারের ভোট হবে আনন্দমুখর। কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তিরা এখনো ওৎ পেতে আছে। সুযোগ পেলেই তারা ফিরে আসতে চায়। তারা মানুষের অধিকার নিয়ে খেলছে। তাই আগামী নির্বাচনে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
সমাবেশের শুরুতে ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণসহ ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচিত্র উপস্থাপন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
জে আই