দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ভ্যানচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই।
একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, কোনো হত্যাই কাম্য নয়। যারা শফিকুলকে এভাবে মেরেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
আরএ