দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো কারখানাটি পুড়ে গিয়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোগনগরের বাড়িটেক এলাকার দিলিপ সাহার মালিকানাধীন সাইন ফ্লেক্সিপ্যাক নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতের সময় কারখানার ভেতরে শ্রমিকরা প্লাস্টিক উৎপাদনের কাজ করছিলেন। হঠাৎ একটি মেশিনের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পাশের একটি দুই তলা ভবনেও লাগে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানানো হবে’।
এমএস/