দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লাইসেন্সবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ও বিক্রয় মেমো না রাখার অভিযোগে মানিকগঞ্জে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি ও পশ্চিম দাশড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘লাইসেন্সবিহীনভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ও বিক্রয় মেমো না থাকার অভিযোগে লিটন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে’।
এমএস/