দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিল উপজেলায় বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় আলেয়া বেগম শিল্পী (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজার এলাকায় আনিস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম শিল্পী উপজেলার নোয়াখলা ইউনিয়নের শানুখালী গ্রামের বকশি বাড়ির মৃত মো. শাহজাহানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া বেগম শিল্পী বাজার করার জন্য খিলপাড়া বাজারে যান। বাজার শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে। আটক চালকের নাম মো. লিমন (২০)। তিনি খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদি বাড়ির জামাল হোসেনের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই