দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মোট ৪০ জন প্রার্থী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটায় মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলে দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সুধীর চন্দ্র শীল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দিনাজপুর–৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রেজাউল করিম মনোনয়ন প্রত্যাহার করেছেন।
দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত ডা. আব্দুল আহাতকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। একই আসনের আরেক প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত আব্দুল কাদের চৌধুরীও মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া দিনাজপুর–৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি মনোনীত আব্দুল হক শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর দিনাজপুরের ছয়টি আসনে প্রার্থীদের চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে:
দিনাজপুর–১ (বীরগঞ্জ কাহারোল) আসনে ৬ জন, দিনাজপুর–২ (বিরল বোচাগঞ্জ) আসনে ৮ জন, দিনাজপুর–৩ (সদর) আসনে ৮ জন,দিনাজপুর–৪ (চিরিরবন্দর খানসামা) আসনে ৪ জন, দিনাজপুর–৫ (ফুলবাড়ী পার্বতীপুর) আসনে ৭ জন, দিনাজপুর–৬ (বিরামপুর নবাবগঞ্জ, ঘোড়াঘাট হাকিমপুর) আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জে আই