দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং প্রতারণা ও ভুল লেনদেনের মাধ্যমে হারানো ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর ২০২৫ মাসে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডিভুক্ত) হারানো মোট ৯২টি মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ও বিকাশের মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
একই সময়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে ১৩টি ফেসবুক আইডি রিকভারি করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জামিনুর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু।
জে আই