দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (কিউআরটি), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও অভিযানকারী দলের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়।
অভিযানে নগদ টাকার পাশাপাশি পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা মিয়া (৬০), একরামুল হক (৪৫), নুরুল আমিন (৫৬), ছহিবর রহমান (৪০), জাহাঙ্গীর আলম (৪০), এনামুল হক (৪৫), কামাল হোসেন (৩৮), আব্দুল মান্নান (৩৮), আব্দুল গফুর (৪২), আইয়ুব আলী (৫০), আনুজ্জামান (৫০), শালু মিয়া (৫২), রাশেদুল হক (৩৭) ও অফিল উদ্দিন (৪৪)।
সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জুয়া ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যে আই