• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

ওয়ার্কশপে মেশিনে হাত হারানো নাঈমের রিট শুনানি ২ আগস্ট

দেশ টিভি ডেস্ক
  ২৭ জুলাই ২০২৩, ১০:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ার্কশপে ডান হাত হারানো শিশু নাঈম হাসান নাহিদের চিকিৎসা ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের ওপর জারি করা রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ঠিক করেছেন হাইকোর্ট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সংক্রান্ত বিষয়ে শুনানির নির্ধারিত দিনে বুধবার (২৬ জুলাই) বিচারপতি একেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তাকে সহযোগীতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ বাকীর উদ্দিন ভূইঁয়া। অন্যদিকে নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আব্দুল বারেক খোকন।

শুনানিতে রিটকারী আইনজীবী উচ্চ আদালতের নির্দেশনায় ভৈরবের কলকারখানা পরিদর্শক পরিদর্শন করে তার তদন্ত প্রতিবেদন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসির)পরিদর্শন করার পর তদন্ত করে দেওয়া প্রতিবেদন ও আহত শিশু শ্রমিকের বাবার এবং ভিকটিমের (শিশু নাঈম হাসান নাহিদের) গ্রহণ করা জবানবন্দি পেশ করেন। এরপর নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকের পক্ষে ভিকটিমের বাবা, চাচা ও অন্যান্য প্রতিবেদন পড়ে শোনান সিনিয়র অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। উভয়পক্ষের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ঠিক করেন। ওই দিন দুপুর ১২টার আবারও শুনানি হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেন আইনজীবীরা।

এর আগে কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর এলাকায় ওয়ার্কশপে ড্রিল মেশিনে কাজ করার সময় শিশু নাঈম হাসান নাহিদের ডান হাত হারানোর ঘটনায় নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিককে আপাতত চিকিৎসা খরচের টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট।

চিকিৎসার খরচ পরিশোধ করে গত বছরের ২৩ আগস্টের মধ্যে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছিলেন আদালত। তারই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আসে।

শিশু নাঈমের বাবা আনোয়ার হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি নিয়ে ২০২২ সালের ১৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি একেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ বাকীর উদ্দিন ভূইঁয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদেশের বিষয়ে ওইদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, দুর্ঘটনায় হাত হারানোর ঘটনায় ওই শিশুর চিকিৎসা বাবদ নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক এর আগে ৫৫ হাজারের মতো টাকা দিয়েছিলেন। আদালত বলেছেন, হিসাব অনুযায়ী আরও যত টাকা বাকি রয়েছে তা পরিশোধ করতে। তারপর এ বিষয়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে। তবে আজ (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে জানা গেছে শিশু নাঈমের চিকিৎসার জন্যে নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক সর্বমোট দেড় লাখ টাকা দিয়েছেন।

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর এলাকার নুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় শিশু নাঈমের ডান হাত মেশিনে ঢুকে যায়। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তার হাত।

নাঈমের বাবার অভিযোগ, ঘটনার দিন ওয়ার্কশপের ম্যানেজার রাজু আহমেদ তার ছেলেকে জোর করে মেশিন চালাতে দিলে এমন দুর্ঘটনা ঘটে। পরে ১০ অক্টোবর নাঈমের চাচা ওয়ার্কশপ মালিক ও ম্যানেজারসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলায় ওয়ার্কশপের মালিক ইয়াকুব হোসেন, ওয়ার্কশপের মিস্ত্রি স্বপন মিয়া, জুম্মান মিয়া, সোহাগ মিয়া ও ব্যবস্থাপক রাজু মিয়াকে আসামি করা হয়।

২০২১ সালের ২৭ ডিসেম্বর নাঈমের বাবা দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। এরপর চলতি বছরের গত ১৪ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শিশু নাঈমের এক হাত হারানোর ঘটনায় তাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না সেই মর্মে জানতে চেয়ে রুল জারি করেন।

হাইকোর্টের মামলায় রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুছ কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ বাকির উদ্দিন ভূইঁয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কালিপদ মৃধা, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফারহানা পারভিন বিথি ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাহনওয়াজ।

জেবি

  • কিশোরগঞ্জ
  • ভৈরব
  • রিট
  • বিচারপতি
  • হাত
এ সম্পর্কিত আরও খবর
স্বতন্ত্রের ২ সমর্থকের ওপর হামলা, ভাঙল ১ জনের হাত-পা
স্বতন্ত্রের ২ সমর্থকের ওপর হামলা, ভাঙল ১ জনের হাত-পা
দেশকে রক্তারক্তির হাত থেকে বাঁচানোর আহ্বান কর্নেল অলির
দেশকে রক্তারক্তির হাত থেকে বাঁচানোর আহ্বান কর্নেল অলির
বরুড়ায় খালুর হাতে মাদরাসাছাত্রের মৃত্যু
বরুড়ায় খালুর হাতে মাদরাসাছাত্রের মৃত্যু
হাত কেটে নেওয়ার হুমকিদাতা সেই নেতার বিরুদ্ধে মামলা
হাত কেটে নেওয়ার হুমকিদাতা সেই নেতার বিরুদ্ধে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।