• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমানই বিএনপির চূড়ান্ত প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আসনটিতে প্রথম ধাপে মনোনয়ন পাওয়া বিএনপির বর্ষীয়ান রাজনীতিক মুশফিকুর রহমানকেই চূড়ান্ত প্রার্থী মনোনীত করে দলীয় প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী ও প্রতীক বরাদ্দের চিঠিটি ইস্যু করা হয়।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য। ভোটের মাঠে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির মনোনয়ন দেওয়া হয় মুশফিকুর রহমানকে। শেষ দিকে এসে এ আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পান জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভুঁইয়া। গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে বিএনপির এ দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

তবে মুশফিকুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী জহিরুল হক চৌধুরী। যদিও মনোনয়নপত্র জমাদানের আগেই মুশফিকুর রহমান তার কানাডিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন বলে তার হলফনামায় উল্লেখ করেন। পরে গতকাল রোববার শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করে মুশফিকুর রহমানের মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখে নির্বাচন কমিশন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার জানান, মুশফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী উল্লেখ করে দলীয় প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনপ্রিয়তার তুঙ্গে থাকা মুশফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জে আই

  • মুশফিকুর রহমান
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
জিয়া পরিবারের বিশ্বস্ত মুশফিক এবার কি মন্ত্রিত্ব পাচ্ছেন?
জিয়া পরিবারের বিশ্বস্ত মুশফিক এবার কি মন্ত্রিত্ব পাচ্ছেন?
বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের নির্বাচনী গণমিছিল 
বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের নির্বাচনী গণমিছিল 
ভোটেই নস্যাৎ হবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মুশফিকুর রহমান
ভোটেই নস্যাৎ হবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মুশফিকুর রহমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।