দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান অবস্থায় ড্রামের ভেতর থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গেদনাইল নয়াপাড়া এলাকায় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোহাম্মদ আলী (৩২)। তিনি ভোলার চরফ্যাশনের মুন্সিরহাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। এছাড়া পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় জানায়, সকালে খালে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহটি পচনশীল হওয়ায় পিবিআইর সদস্যরা গিয়ে প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক চালক মোহাম্মদ আলীকে হত্যা করে মরদেহ গুম করকে ড্রামে ভরে খালে ফেলে দেওয়া হয়। ঘটনার রহস্য উদঘাটনে জড়িতেদর আটকে তদন্ত চলছে বলে জানান তিনি।
আরএ