দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন স্থানে ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ, টাঙ্গাইল ও পটুয়াখালীর বাউফলে বিভিন্নভাতে তাদের মৃত্যু হয়।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে- গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোরো ধানের ক্ষেতে ইদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙ্গানোর তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়েন রাহেলা বেগম (৫০) ও তার একবছর বয়সী তার নাতনী সাইফান। এতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে নিহত হন প্রতিবেশী ইরান সিকদার (৫৫)। গুরুতর আহত হয় শিশু সাইফানও। তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। নিহত রাহেলা তেঁতুলিয়া গ্রামের মোশারফ সিকদারের স্ত্রী এবং শিশু সাইফানের বাবার নাম সজিব সিকদার। ইরান একই গ্রামের হানিফ সিকদারের ছেলে। বর্তমানে মৃতদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জনান ওই কর্মকর্তা।
টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মিলন (২৪) টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে এবং আরফান খান (৭৫) বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে। আরফান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেল করে ফেরার পথে বাসাইল কলেজের সামনে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে-আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে মরিয়ম বেগম (৩০) নামে দুই সন্তানের মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম পুকুর থেকে বালতিতে করে পানি আনতে যান। অসাবধানতাবশত তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মরিয়ম বেগমের স্বামীর নাম সুজন সিকদার (৩৫)। মরিয়ম বেগমের দুই ছেলে রয়েছে। তারা হলো-বড় ছেলে মাহিন (১০) এবং ছোট ছেলে মায়ান (৩)। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, গৃহবধু মরিয়ম বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কে