দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাতকুড়া–নলুয়া ভায়া বাসাইল সড়কের বাসাইল এমদাদ–হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মোটরসাইকেল চালক মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)। আরফান খান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলায় অনুষ্ঠিত ফাইলা পাগলার মেলা থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী বাসাইলের দিকে ফিরছিলেন। মোটরসাইকেলটি বাসাইল কলেজের সামনে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে হাঁটতে থাকা এক পথচারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী আরফান খান ও মোটরসাইকেল চালক মিলন নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পথচারী ও মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।
জে আই