দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাহিন্দ্র ট্র্যাক্টর উলটে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতের দিকে উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মমিন মাটি ও বালু পরিবহন শেষে মাহিন্দ্র ট্র্যাক্টর নিয়ে কুঠিয়ালপাড়া ক্যানেলের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে পাশের একটি জমিতে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ তার নানাবাড়ি তকেয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার তদন্ত ওসি আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই