দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত রফিকুল ইসলাম গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া এলাকার মৃত শামছুর রহমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী শাটল ট্রেনটি গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি ট্রেনে কাটা পড়ে কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জে আই