দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরের কাউখালী উপজেলায় দোয়া মাহফিল ও পাঁচ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এবং কোনো আপোশ করেননি। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক ও গণতন্ত্রের মা। বক্তারা সকলের কাছে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করার আহ্বান জানান। দোয়া শেষে উপস্থিত পাঁচ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
জে আই