দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধ কোনোভাবেই বিতর্কিত নয়, বরং গত ১৭ বছর ধরে একটি রাজনৈতিক দল মুক্তিযোদ্ধাদের “হাইজ্যাক” করে নিজেদের ফায়দা হাসিলের জন্য মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
এসময় মিয়া নুরুদ্দিন অপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠাতা দল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সমগ্র জাতি একত্রিত হয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। তার নেতৃত্বেই স্বাধীনতার সংগ্রাম বেগবান হয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন না। সে কারণেই বিএনপি প্রকৃত অর্থেই মুক্তিযোদ্ধাদের দল।
মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিএনপির সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সন্তান ও দলের চেয়ারপারসন তারেক রহমান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।
জে আই