দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রুশ জাহাজ এমভি ইসানিয়া।
বুধবার (২৬ জুলাই) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ২৭০ মেট্রিকটন মেশিনারিজ পণ্য নিয়ে ২ জুলাই রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এমভি ইসানিয়া। বুধবার বিকেল ৩টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। বিকেল ৪টা থেকে জাহাজটি থেকে ৪৪২ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হয়। পণ্য খালাস শেষে জাহাজটি শুক্রবার মোংলা বন্দর ত্যাগ করবে।
এর আগে গত ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।