• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • মৌলভীবাজার

নির্বাচনে মৌলভীবাজারে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এসব প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। আধুনিক প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটারসহ মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বাধীন এলাকা ১ হাজার ২০৪ কিলোমিটার। এই অঞ্চলে চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করবে।

বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের সদস্যরা ১৭ জেলার ৫৬ উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। ভোটকেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে রেকি কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট ও বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

এ সময় আরও জানানো হয়, নির্বাচনকালীন সময়ে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের নির্বাচন-পূর্ব প্রশিক্ষণও চলমান রয়েছে।

আরও পড়ুন

বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্যানেল চেয়ারম্যানসহ আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্বামীর স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে সন্তানসহ দুই নারীর অবস্থান

ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের জনসমাগম নজরদারিতে রাখা হবে এবং বডি অন ক্যামেরা ব্যবহারের ফলে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে জানায় বিজিবি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশ নেন।

এমএস/

  • বিজিবি
  • মৌলভীবাজার
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে হস্তান্তর
কসবা সীমান্তে বিজিবির ধাওয়ায় পা ভাঙল চোরাকারবারির
কসবা সীমান্তে বিজিবির ধাওয়ায় পা ভাঙল চোরাকারবারির
কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ
কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।