দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে বিএনপিতে একযোগে গণযোগদানের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বক্সমপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, সব ইউপি সদস্য ও মহিলা সদস্যসহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়াহ নুরুদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
তারা আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন।
আরএ