• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

নির্বাচনকেন্দ্রিক সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: মোনায়েম মুন্না

বগুড়া প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৬, ০০:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বগুড়ার জেলা, উপজেলাসহ যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত সভায় যুবদলের শীর্ষ এই নেতা বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তবে তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল যেসব ষড়যন্ত্র করছে, তা মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।

মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আগামীর প্রতিটি দিন পথ চলতে চান তারা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোনায়েম মুন্না জানান, তারেক রহমান বগুড়ায় আসার জন্য উন্মুখ হয়ে আছেন এবং খুব শিগগিরই বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে আসবেন। তিনি দাবি করেন, জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন, আর এ কারণেই একটি মহল তার জনপ্রিয়তাকে হিংসার চোখে দেখছে।

মোনায়েম মুন্না বলেন, দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। কোনো কারণে সেই সফর স্থগিত হলেও বগুড়ায় আসার বিষয়ে তার প্রবল আগ্রহ রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানান যুবদল সভাপতি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনী কর্মসূচি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি তারেক রহমানের আদর্শ ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের জন্য সকল নেতৃবৃন্দকে কঠোরভাবে নির্দেশ দেন।

মোনায়েম মুন্না বলেন, যুবদল সারা দেশের মাঝে বৃহৎ একটি সংগঠন। বৃহৎ এই জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফারুকে আজম, এ্যাড. এনামুল হক পান্না, ফেরদৌস আজম সুমন, তাজমিলুর ইসলাম বিচিত্র ও সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।

সাংগঠনিক এই মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হয়েছে। তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বগুড়ায় এসেছেন যুবদলের শীর্ষ নেতা মোনায়েম মুন্না। তারা বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে বগুড়া জেলা যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত এই সভা পরবর্তী তাদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

/অ

  • বগুড়া
  • বিএনপি
  • মোনায়েম মুন্না
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।