• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

শরীয়তপুরে শিশু হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুরে অপহরণের পর শিশু শিক্ষার্থী হৃদয় খান নিবিরকে (১১) হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক কিশোর আসামিকে ২১ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও এলাকার শাকিল হোসেন গাজী (১৯) এবং পাবনার সিংগা এলাকার সিয়াম হোসেন (২০)। অপর ১৬ বছর বয়সী কিশোর আসামির বিচার হয় শিশু আদালতে। তাকে তিনটি ধারায় মোট ২১ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, হৃদয় খান নিবির শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও এলাকার মনির খানের ছেলে এবং শিশুকানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৩ সালের ৩১ জুলাই হৃদয় নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই রাতেই হৃদয়ের মায়ের মোবাইলে ফোন করে অপহরণকারীরা জানায়, শিশুটিকে মুক্তি দিতে হলে ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

পুলিশ মুক্তিপণ চাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে ওই রাতেই শাকিল, সিয়াম ও এক কিশোরকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পরদিন ১ আগস্ট খিলগাঁও এলাকার একটি ইটভাটা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। পরে আদালতে আসামিরা স্বীকার করেন, তারা হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলাটি প্রথমে পালং মডেল থানার একজন কর্মকর্তা তদন্ত করেন। পরে তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় সাক্ষ্যপ্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং কিশোর আসামিকে ৩ টি ধারায় ২১ বছরের আটকাদেশ দেন। রায় ঘোষণার পর আসামিদের আদালত কাস্টডিতে নেওয়ার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিদের নিরাপদে সরিয়ে নেয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত হৃদয়ের মা নিপা আক্তার বাবা মনির খান সহ-স্বজন ও স্থানীয়রা।

কান্নাজড়িত কণ্ঠে নিপা আক্তার বলেন, টাকার জন্য ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আড়াই বছর ধরে আমি ছেলের জন্য হাহাকার করছি। এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। যে কিশোরকে শিশু বলা হয়েছে, সে-ই মূল পরিকল্পনাকারী ছিল। তার শাস্তিতে আমরা সন্তুষ্ট নই। রাষ্ট্রের কাছে আমার আবেদন, আসামিরা যেন উচ্চ আদালতে গিয়ে কোনোভাবেই খালাস না পায় এবং দ্রুত রায় কার্যকর করা হয়।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। তবে যাকে আটকাদেশ দেওয়া হয়েছে, তার বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আপিল করা হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ বলেন, এই মামলার রায়ে আমরা সংখুদ্ধ।মামলার প্রতিটি গুরুত্বপূর্ণ আলামত (এভিডেন্স) টেম্পারিং করা হয়েছে। শুধুমাত্র ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে মামলাটি বিচারে নেওয়া হয়েছে। বাদীপক্ষ নারাজি দিলেও তা রহস্যজনকভাবে গুরুত্ব পায়নি। মামলার মূল আসামি শাওন চৌকিদারকে পরিকল্পিতভাবে সাক্ষ্যপ্রমাণের বাইরে রাখা হয়েছে। যারা প্রকৃত অপরাধী নয়, তাদেরই বেশি শাস্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ মামলায় কোনো ডিজিটাল ও ফরেনসিক ইভিডেন্স নেই, কোনো প্রত্যক্ষদর্শীও নেই। ২১ জন সাক্ষীর কেউই ঘটনাটি চোখে দেখেননি। এরপরও এক ও দুই নম্বর আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা গভীরভাবে হতাশ। রায়ের বিরুদ্ধে আমাদের মক্কেলদের আপত্তি রয়েছে এবং এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামরুল হাসান বলেন, দুই আসামির বিচার হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এবং একজনের বিচার হয়েছে শিশু আদালতে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিল। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

আরএ

  • মৃত্যুদণ্ড
  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।