দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ শরীফ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ শরীফ (২৩) কলাপাড়া উপজেলার বৌলতলী ইউনিয়নের গেন্দু শরীফের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বাবুল জানান, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফ শরীফ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/