দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তারের পর রমজান শেখ (২৪) নামে এক ছাত্রদল নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ এ ঘোষণা দেন।
রমজান শেখ (২৪) উপজেলার আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ঊনশিয়া গ্রামের মক্কেল শেখের ছেলে।
জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদক বিক্রির সময় ১২ পিস ইয়াবাসহ রমজান শেখ ও তার সহযোগী রাশেদ শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
পরে সোমবার সকালে গ্রেপ্তার রমজান ও রাশেদ শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার পর সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার (মস্তফা) স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এবি/