দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
পরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত এমপি হাবিবা রহমান খান শেফালী, নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপারসহ নেত্রকোনা, মুক্তাগাছা, জামালপুর থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলার ফুলবাড়িয়া সাত শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দরা। পরে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহীন হন। সীমান্তবর্তী ফুলবাড়িয়া এলাকায় তাদের সমাহিত করা হয়।