দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন ইউনিটের ১০ নেতাকর্মীর অব্যাহতি প্রত্যাহার করেছে বিএনপি।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলারদোয়ানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ তালুকদার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাসনাত ডালিম, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রেজোয়ান, ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাফর বাহাদুর, নাজিরপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন হাজরা, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ খান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. সোহেল মল্লিককে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় ফোরামে আবেদন করলে দলের নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এবি/