দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নাম পুনরায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে নামকরণের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়। আদেশ অনুযায়ী, কলেজটির নতুন নাম হবে শহিদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর।
নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এমপিওভুক্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান নাজিরপুরে একটি রাজনৈতিক সমাবেশে গেলে বিএনপি নেতাকর্মীদের আবেদনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহিদ জিয়া কলেজ’ রাখা হয়।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ২০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘শহিদ জিয়া’ অংশটি বাদ দিয়ে কলেজটির নাম ‘নাজিরপুর কলেজ’ করা হয়।
কলেজটির নাম পুনর্বহালের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর একসময় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৮১ সালে শাহ আজিজুর রহমান কলেজটি পুনরায় চালুর আশ্বাস দেন এবং তখনই শহীদ জিয়াউর রহমানের নামে কলেজটির নামকরণ করা হয়।
তিনি দাবি করেন, ২০১৫ সালে নাম পরিবর্তনের প্রতিবাদ করা হয়েছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনরায় আগের নাম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অনুমোদনের মাধ্যমে কলেজটির নাম পুনর্বহাল হওয়ায় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে। এ জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
/অ