দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ড. ফরিদুজ্জামান বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
এসময় আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহাজ্জুদ হোসেন জনি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহির হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান নিক্সনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জে আই