দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব বগুড়া ও মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং হাইপারটেনশন রিসার্চ সেন্টার, রংপুরের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ব্যাডসের পরিচালক ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন রোটারি ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. রেজাউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়াই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। রোটারি ক্লাব অব বগুড়া ও মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি এ ধরনের মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, রোটারি ক্লাব অব বগুড়ার সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শাহাবুদ্দিন সৈকত ও রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. নবিউল ইসলাম নয়নসহ রোটারি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, প্রফেশনাল ক্লাব অব ঢাকার সেক্রেটারি মবিন মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জে আই