দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ধরখার ইউনিয়নের ছতুরাশরীফ উত্তর পাড়া মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে অত্যন্ত আপন একজন মানুষ ছিলেন। তার রূহের মাগফেরাত কামনায় আজ শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও সম্মানিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি দেশের বাইরে না গিয়ে দেশেই মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই ছিল তার জীবনের লক্ষ্য। তিনি চেয়েছিলেন মানুষ যেন ডাল-ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে পারে।
মুশফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, নীতি ও দেশের জন্য যে চিন্তাভাবনা রেখে গেছেন, তা যদি আগামী দিনে বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের মানুষের জীবনমান উন্নত হবে। আনন্দের বিষয় হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুশফিকুর রহমানের বড় মেয়ে মেরভীন রহমান মুনিয়া, জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জে আই