দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২৯ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাবের বিজ জব্বার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) শাহিনুর ইসলাম এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তায় বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
জে আই