• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম
  • সীতাকুণ্ড

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেশ টিভি ডেস্ক
  ২৫ জুলাই ২০২৩, ১৬:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে গোসলে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সমুদ্রসৈকত এরিয়ার কিছু দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমুদ্রসৈকতে ঘুরতে এসে সাগরের পানিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন দুই শিক্ষার্থী।

সমুদ্রসৈকতে নিখোঁজ শিক্ষার্থীরা হলেন মো. আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত উল্লাহ চৌধুরী (২২)। মারুফ আইআইইউসির শরিয়া ফ্যাকাল্টি (দাওরা) ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। এ ছাড়া অপর শিক্ষার্থী এনায়েত উল্লাহ চৌধুরী আইআইইউসির কোরানিক সায়েন্স ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি ভৈরবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার কারণে তারা সীতাকুণ্ডের গুল আহাম্মদ জুট মিল গেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর বলেন, সোমবার সন্ধ্যায় আইআইইউসির তিন শিক্ষার্থী বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে ঘুরতে আসেন। সন্ধ্যায় ভাটার সময় তিনজনেই সাঁতার কাটতে সমুদ্রে নামেন। এ সময় স্রোতের টানে মারুফ ও এনায়েত নামে দুই শিক্ষার্থী ভেসে যান। তবে নিরাপদে ওপরে উঠে আসেন একরাম হোসেন নামে অপর শিক্ষার্থী।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, সমুদ্র থেকে উঠে আসা শিক্ষার্থী একরাম হোসেন জানিয়েছেন, তারা সাঁতার কেটে সমুদ্রে কিছু দূর যাওয়ার পর হঠাৎই স্রোতের টানে তলিয়ে যান তার দুই বন্ধু। এ সময় তিনি সঙ্গীদের দেখতে না পেয়ে দ্রুত সমুদ্র থেকে ওপরে উঠে আসেন। পরে দৌড়ে সমুদ্রের পাড়ে থাকা দোকানগুলোয় গিয়ে নিখোঁজ দুই বন্ধুকে উদ্ধারে সহায়তা চান। শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়ার পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এবং ফায়ার সার্ভিসে ফোন করেন।

ফোন করার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এলেও তারা সমুদ্রে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অপারগতা প্রকাশ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ধারে ডুবুরি দলের সহায়তা চেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসে ফোন করেন। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে আইআইইউসির শিক্ষক দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে কার্যক্রম শুরুর আগে স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

সাগর উপকূলে খোঁজাখুঁজির একপর্যায়ে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর সৈকত এরিয়া থেকে কিছু দূরে তাদের মরদেহ দেখতে পান। এ সময় স্থানীয়রা নৌপুলিশের সহায়তায় দুই শিক্ষার্থীর মরদেহ সাগরপাড়ে নিয়ে আসেন।

নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, নিহত দুই শিক্ষার্থীর ফুসফুসে পানি ঢোকার কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিক্ষার্থীর ফুসফুসে অধিক পানির ঢোকার কারণে তার মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। তারা মরদেহ উদ্ধারের পর স্থানীয় চাঁন শিকদার জামে মসজিদ প্রাঙ্গণে নিয়ে এসেছেন। মরদেহের সমস্ত শরীরে লেগে থাকা কাদামাটি সরাতে সেখানে তাদের গোসল করানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুই শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেবি

  • চট্টগ্রাম
  • সীতাকুণ্ড
  • সৈকত
  • শিক্ষার্থী
  • গোসল’
এ সম্পর্কিত আরও খবর
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
ঢাবির ছাত্ররা অপহরণ করেছিলেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীকে
ঢাবির ছাত্ররা অপহরণ করেছিলেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীকে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।